ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি। একজন নারী কিংবা পুরুষ কেউ যদি কারও ব্যক্তিত্বে মুগ্ধ হয়; তবে তার মনে ভালবাসার জন্ম নেয়। সত্যিকারের ভালবাসা স্বর্গ থেকে আসে। যাতে কোনো ধরনের খারাপ মানসিকতা সৃষ্টি হতে পারে না। করও জন্য মনে ভালোবাসা সৃষ্টি হলে অনেকে প্রকাশ করতে পারে না। লজ্জা, ভয় ও অপমান হওয়ার ভয়ে অনুভূতিতেই থেকে যায় ভালোবাসা। কিন্তু মনে রাখবেন আপনি যদি সত্যিই কাউকে ভালোবাসেন, তবে অবশ্যই তাকে তা জানানো উচিত। যাকে ভালোবাসেন তাকে জানানোর চেষ্টা করুন। সে আপনার মনের মণিকোঠার সিংহাসনটির জায়গা দখল করে আছে। আসুন জেনে নেই, প্রিয়জনকে ভালোবাসার কথা জানাবেন কীভাবে- কবিতায় জানান ভালোবাসা যদি কাউকে ভালোবাসেন আর তা যদি মুখে জানাতে লজ্জা পান তবে কবিতায় লিখে জানাতে পারেন ভালোবাসার কথা। ভালোবাসা কখনও চেপে রাখতে নেই। বই উপহার ভালোবাসার প্রিয় মানুষটিকে ভালোবাসার গল্প, কবিতা ও উপন্যাসের বই উপহার দিতে পারেন। আর তাতে লিখে দিতে পারে আপনার মনের কোনায় জমে থাকা ভালোবাসার কথা। বিশেষ দিনে জানাতে পারে ভালবাসার কথা ভালবাসার কথা জানাতে বেছে নিতে পারেন বিশেষ কোনো দিন। বিশেষ দিনে লাল গোলাপ বা চ...