নেত্রকোনা মদনে অভিজানে গ্রেফতার ১১

নেত্রকোনার মদনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ১১ জনকে গ্রেফতার করেছে মদন থানা পুলিশ। রোববার গ্রেফতার কৃতদেরকে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়,মদন থানার পুলিশ পৌর সদরসহ উপজেলার বিভিন্ন এলাকায় শনি ও রোববার অভিযান চালিয়ে নূরে আলমকে ৭ পিস ইয়াবা ,বিদ্যুৎ মিয়া কে ৫ পিস ইয়াবা এবং ইয়াবা ব্যবসায়ী নাজমূল হাসান সুজনসহ ১১ জনকে আটক করেছে। অন্য গ্রেফতারকৃতরা হলো,মাদক সেবনকারী আবুল কাশেম,লুৎফুর রহমান,মিলন মিয়া এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি মোবারক হোসেন,এরশাদ মিয়া, আশাদুল,ইসলাম উদ্দিন।

ওসি মোঃ শওকত আলী জানান, অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ ওয়ারেন্ট ভুক্ত ১১ আসামিকে গ্রেফতার করে রোববার নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

কুয়েত একটা মানুষ ও নাই ভুতের নগরে পরিনত হয়েছে😪😪১০হাজার দিনার জরিমা বাংলা টাকায় ২৭লক্ষ ৮০ হাজার টাকা। কেউ যদি ঘর থেকে বের হয়..২০ দিন চলবে এই কারফিউ.. #stay_homeআল্লাহ তুমি প্রবাসীদের হেপাজত কর।।।আমিন।।