নেত্রকোনার পূর্বধলায় ইউএসএআইডির উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার। আজ বুধবার উপজেলার শ্যামগঞ্জ বাজারে ইউএসএআইডির কৃষি ও খাদ্য সহায়তা বিষয়ক কর্মসূচী পরিদর্শন করেন।
এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, অধ্যাপক ড. মোঃ মঞ্জুরুল আলম, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্‌জাহান মিয়াসহ আরো অনেকে।
সেখানে তিনি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং-এর আবিস্কৃত বিএইউ এসটিআর ডায়ার (ধান শুকানোর যন্ত্র) পরিদর্শন করেন।
মানুষের কাছ থেকে ইউএসএআইডির উন্নয়ন কর্মসূচীগুলোর প্রভাব সম্পর্কে জানাই ছিল এই সফরের উদ্দেশ্য। এসব কর্মসূচী কিভাবে কৃষিতে উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করেছে তা পর্যবেক্ষন করেন তিনি।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

কুয়েত একটা মানুষ ও নাই ভুতের নগরে পরিনত হয়েছে😪😪১০হাজার দিনার জরিমা বাংলা টাকায় ২৭লক্ষ ৮০ হাজার টাকা। কেউ যদি ঘর থেকে বের হয়..২০ দিন চলবে এই কারফিউ.. #stay_homeআল্লাহ তুমি প্রবাসীদের হেপাজত কর।।।আমিন।।

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই