করোনা: কারাবন্দিদের আদালতে হাজির না করতে প্রধান বিচারপতির নির্দেশ

 করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের ৬৪ জেলার কারাবন্দি আসামিদের প্রিজনভ্যান বা অন্য কোনো উপায়ে মামলার শুনানিতে আদালতে হাজির না করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে দেশের সব জেলা ও দায়রা জজকে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ‘কারাবন্দি আসামিদের জামিন শুনানির জন্য কারাগার হতে প্রিজন ভ্যান বা অন্য কোনোভাবে আদালতে হাজির না করার জন্য সুপ্রিম কোর্ট হতে প্রধান বিচারপতির নির্দেশ প্রদান করেছেন।’
তিনি জানান, প্রধান বিচারপতির নির্দেশ ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজদের অবহিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশ কার্যকর থাকবে।
এদিকে করোনা সংক্রমণ থেকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে দেশের আদালতগুলো বন্ধ ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে বুধবার (১৮ মার্চ) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সাংবাদিকদের জানান, আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিরা (আপিল ও হাইকোর্ট বিভাগ) আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

কুয়েত একটা মানুষ ও নাই ভুতের নগরে পরিনত হয়েছে😪😪১০হাজার দিনার জরিমা বাংলা টাকায় ২৭লক্ষ ৮০ হাজার টাকা। কেউ যদি ঘর থেকে বের হয়..২০ দিন চলবে এই কারফিউ.. #stay_homeআল্লাহ তুমি প্রবাসীদের হেপাজত কর।।।আমিন।।

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই