রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে জরুরি অবস্থা জারির আবেদন

সময়ের কন্ঠস্বর ডেস্ক:করোনা পরিস্থিতির কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দেশে জরুরি অবস্থা জারির অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। আইনজীবী শিশির মুনীর, আসাদ উদ্দিন ও জোবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে এ আবেদন করেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় এ আবেদনপত্র গ্রহণ করেছে।
দেশে এখন পর্যন্ত ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ১৪ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন একজন।
বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ১৯ হাজার ৩৮৫ জন আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এরমধ্যে ৮ হাজার ৯৭০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৭৪৯ জন।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

কুয়েত একটা মানুষ ও নাই ভুতের নগরে পরিনত হয়েছে😪😪১০হাজার দিনার জরিমা বাংলা টাকায় ২৭লক্ষ ৮০ হাজার টাকা। কেউ যদি ঘর থেকে বের হয়..২০ দিন চলবে এই কারফিউ.. #stay_homeআল্লাহ তুমি প্রবাসীদের হেপাজত কর।।।আমিন।।

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই