করোনায় আক্রান্ত অসহায় দিন মজুরদের পাশে দাঁড়াতে নিজ বাড়ি বেচে দিচ্ছেন ওয়ার্ন

নভেল করোনা ভাইরাস। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের অধিকাংশ দেশেই। এতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪০ জন আর মৃত্যু হয়েছে প্রায় ৯ হাজরের কাছাকাছি।
করোনা ভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতি, ক্রীড়া, ভ্রমণ স্থবির হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ধর্মীয় উপাসনালয় কেন্দ্র, স্কুল, কলেজ, শপিং মল, মুভি, থিয়েটার, ব্যায়ামাগার ও পাঠাগারসহ প্রায় সবকিছু। মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে হোম কোয়ারেন্টাইনে। তাতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন দিন মজুররা। তাদের মধ্যে আবার অনেকে করোনায় আক্রান্ত।
এবার করোনায় আক্রান্ত অসহায় দিন মজুরদের পাশে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার মেলবোর্নে অবস্থিত বিলাসবহুল বাড়িটি বিক্রি করে দেওয়ার। ৪ এপ্রিল তিনি বাড়িটি নিলামে তুলবেন। যেটার বর্তমান বাজার মূল্য ৭.৪ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
বাড়িটির বেজমেন্টে রয়েছে ৫০০ বোতল ওয়াইন বিক্রির দোকান, একটি টেস্টিং রুম ও সুসজ্জিত বার। আছে হোম থিয়েটার, সুইমিংপুল ও আউটডোর স্পা। আগে এই বাড়িটির মালিক ছিলেন এসেডন ফুটবল ক্লাবের কিংবদন্তি ম্যাথিউ লয়োড। ২০১৮ সালে তার কাছ থেকে বাড়িটি ৫.৪ মিলিয়ন ডলারে কিনে নেন ওয়ার্ন।

Comments

Popular posts from this blog

নিউইয়র্কে ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যু

কুয়েত একটা মানুষ ও নাই ভুতের নগরে পরিনত হয়েছে😪😪১০হাজার দিনার জরিমা বাংলা টাকায় ২৭লক্ষ ৮০ হাজার টাকা। কেউ যদি ঘর থেকে বের হয়..২০ দিন চলবে এই কারফিউ.. #stay_homeআল্লাহ তুমি প্রবাসীদের হেপাজত কর।।।আমিন।।

মদন প্রতিনিধি ঃ নেত্রকোনার মদন উপজেলায় করোনা ভাইরাসে (কোভিট-১৯) গাজিপুর থেকে আসা বাবলু (১৮) নামের এক পোশাক শ্রমিক এই প্রথম আক্রান্ত হয়েছেন। সে উপজেলার কাপাসাটিয়া গ্রামের কুসুম উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফখরুল হাসান চৌধুরী টিপু এ নতুন আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন। স্বাস্থ্য প্রশাসক ডাক্তার ফকরুল হাসান চৌধুরী টিপু জানান,তার শরীলে কোন উপসর্গ নেই,তাই বাসাই আইসোলেশনে থাকার জন্য নির্দেশ দিয়েছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান জানান,খবর পাওয়া মাত্রই